নিঝুম দ্বীপ
নিঝুম দ্বীপ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় অবস্থিত।বিস্তৃত ধু ধু চরে মরীচিকা হয়ে ভেসে আছে দীর্ঘ প্রাকৃতিক ম্যানগ্রোভ বন।বনের প্রধান আকর্ষণ একে বেকে বয়ে চলা চৌধুরী খাল।খালের পাশে পাশে সবুজ ঘাসে উকি দিয়ে আছে অজস্র শ্বাসমূল।সেখানে বেলায় বেলায় পানি খেতে আসে শত শত চিত্রা হরিণ।রাতে সেখানে নেমে আসে অদ্ভুত এক মোহনীয় আবহ।ঝি ঝি শব্দ চারদিকে হাজার হাজার জোনাকের মিটিমিটি আলো।সবুজের মাঝে সেই আলো তৈরী করে এক অদ্ভুত আবহ।পূর্ণিমা থাকলেত কথাই নেই।এক ফালি আলো ছড়িয়ে যখন সাদা তপ্ত একটা আস্ত রুটি স্নিগ্ধ আলো ছড়িয়ে রাতের বিভীষিকা দূর করবে এর চেয়ে বড় পাওয়া জঙ্গলবাসে আর কি হতে পারে।আর রাতের রহস্যময় আকাশে যদি অগণিত তারা ধ্রুবতারা খেলা করে সেদিন!মাদুরে টাশকি খেয়ে শুয়ে মাথার নিচে দুহাত এগিয়ে বিস্তৃত মহাকাশে যখন দেখবেন শুভ্র কালো বেছানো চাদরে হাজার হাজার ঝকঝকে মিটমিটি আলো খেলা করছে,আর সে খেলা আনন্দ জন্ম দিচ্ছে আপনার চোখে এরচেয়ে বৈচিত্র্যপূন রাত আর কি হতে পারে।এইসব লোমহর্ষক অভিজ্ঞতা নিতে চাইলে আপনার জন্য আমাদের দেশে অন্যতম বেষ্ট অপশন নিঝুম দ্বীপে তাবু ঘাটিয়ে ক্যাম্পিং।সাথে নিজেরা রসদ জোগাড় করে রান্না ফায়ার ক্যাম্প আর বারবিকিউ তো আছেই।নিঝুম দ্বীপের চৌধুরী খালের বাকে করতে পারেন ক্যাম্পিং।তবে সেজন্য একটু বেশি সাহস খরচ করতে হবে।আর তা যদি না পারেন নামার বাজার বিচ বেষ্ট অপশন।।
যেভাবে যাবেন:ঢাকা থেকে লন্জে হাতিয়ার তমুরদ্দি।সেখান থেকে জিপে বা বাইকে জাহাজমারা।নৌকায় নদী পার হয়ে আবার বাইকে নিঝুম দ্বীপের সর্বশেষ নামার বাজার।।
No comments:
Post a Comment