Friday, October 20, 2017

রূপগঞ্জে মুড়াপাড়া জমিদার বাড়ি

              রূপগঞ্জে মুড়াপাড়া জমিদার বাড়ি



স্বল্প খছরেই ঘুরে আসতে পারেন, একদিনে ঢাকার কাছেই রূপগঞ্জে মুড়াপাড়া জমিদার বাড়িটি
#মুড়াপাড়া_জমিদারবাড়ির_ইতিহাসঃ ঢাকার অদূরেই আছে প্রাচীন ঐতিহ্যের স্মৃতিবিজড়িত কালের সাক্ষী নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের মুড়াপাড়া জমিদার বাড়ি। এর অবস্থান ঢাকা থেকে ২৫ কিমি দূরে নরসিংদী রোডে। ৪০ হেক্টর জমির উপরে ১৮৮৯ সালে জমিদার রামরতন ব্যানার্জী এর নির্মাণকাজ শুরু করেন এবং জগদীশচন্দ্র ব্যানার্জী নির্মাণকাজ শেষ করেন। এই জমিদার বাড়িতে প্রায় একশ’র উপরে কক্ষ রয়েছে। যার প্রায় সবগুলোতেই পাবেন কারুকার্যের ছোঁয়া। এতে রয়েছে কাছারিঘর, অতিথিশালা, নাচঘর, পুজামণ্ডপ, বৈঠকখানা, ভাঁড়ারসহ বিভিন্ন কক্ষ। এখনও টিকে থাকা খুব কম সংখ্যক জমিদারবাড়ি গুলোর মধ্যে ঢাকার কাছেই আছে এই জমিদারবাড়িটি। হাতে কিছু সময় থাকলে আপনিও মুড়াপাড়া জমিদার বাড়ি ঘুরে এসে ইতিহাসের সাক্ষী হতে পারেন।
যাতায়াত: ঢাকার সায়েদাবাদ, গুলিস্তান অথবা যাত্রাবাড়ী থেকে মেঘলা, গ্লোরী, আসিয়ান পরিবহন অথবা নরসিংদী ভৈরবগামী যেকোন বাসে রূপসী বাসস্ট্যান্ড অথবা ভুলতা নামতে হবে। (ভাড়া নিবে যাত্রাবাড়ী/গুলিস্তান-১৫-৪৫)তারপর অটো/রিকশাযোগে জমিদার বাড়ি। রূপসী বাসস্টেশন থেকে সিএনজি করে মুড়াপাড়া জমিদার বাড়ি যাওয়া যায়।(ভাড়া নিবে ২০-৩০ টাকা) এছাড়া ডেমরাঘাট হয়ে উত্তর দিকের রাস্তা ধরে মাঝিনা ঘাট পাড় থেকে নৌকায় শীতলক্ষ্যা নদী পার হলেই জমিদার বাড়ি।
ব্যাস্ত জীবনের একটু অবসরে ঘুরে আসতে পারেন মুড়াপাড়া জমিদার বাড়ি থেকে।
বিশেষ দ্রষ্টব্য: ঘুরতে গেলে কয়েকজন মিলে গেলে বেশি ভালো আর এলাকা সন্ধ্যা হওয়ার আগেই এলাকা থেকে বের হয়ে যাবেন,,অন্যথায় অপৃতিকর অবস্থায় পড়তে পারেন


No comments:

Post a Comment