Sunday, January 7, 2018

স্বর্গের সিঁড়ী 

মায়ুং কপাল / হাতিমুড়া সিঁড়ী / স্বর্গের সিঁড়ী <3
যাওয়ার পথে কাউকে কিছু জিজ্ঞেস না করায় ভালো,কারণ স্হানীয় মানুষরা এই জায়গা সম্পর্কে এখনো জানে না,বা জানলে ভুল ভাল অনেক কিছু বলবে।
কিছু ট্রাভেলার্স গ্রুপের মাধ্যমে এই জায়গাটির সন্ধান পায়। যেহেতু রাঙ্গামাটি যাচ্ছি, তো প্লান করলাম রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি যাবো।
#আমরা_গিয়েছি: রাঙ্গামাটি কলেজ গেইট-খাগড়াছড়ি বাস স্ট্যান্ড (বাস-১২০টাকা)-পানছড়ি রোড়ে জামতলি যাত্রী ছাউনি(টমটম-১৫টাকা)-২.৩০/৩.০০ঘন্টা ট্রেকিং-স্বর্গের সিড়িঁ।
#কিভাবে_যাবেন:
চট্টগ্রাম থেকে সকালে ৭ টায় অক্সিজেন মোড় থেকে উঠে পড়ুন শান্তি পারিবহন এ যাবেন খাগড়াছড়ি বাস স্ট্যান্ড(ভাড়া১৯০টাকা), খাগড়াছড়ি শহর থেকে যেকোনো টমটম কে বলবেন পানছড়ি রোড এ জামতলি যাবো। ভাড়া জনপ্রতি ১৫ টাকা। পানছড়ি রোডে কিছু দূর গেলেই খাগড়াছড়ি স্টেডিয়াম পাড় হলেই জামতলি যাত্রী  ছাউনি এর সামনে নেমে যান। #বাম দিকে রাস্তা পাবেন। ১০ মিনিট হাঁটলেই সামনে একটি খাল পাবেন চেঙ্গি খাল। খাল পাড় হয়ে সামনে একটি পারা পাবেন। পারা তে ঢুকতেই খাল পার হওয়ার জন্য জনপ্রতি ৫ টাকা দিতে হবে। সিঁড়ী তে যাওয়ার আগে এখানেই শেষ কিছু দোকান পাবেন তাই কিছু কিনতে হলে এখান থেকেই নিয়ে যেতে পারবেন। চাইলে ঐ বাজার থেকে দোকানে কথা বলে দরদাম করে একটি কোন গাইড নিয়ে নিতে পারেন ঝামেলা অথবা সময় বাচাতে চাইলে। গাইড নিয়ে যাওটাই ভালো কারন সামনে কয়েকবার ২টা রাস্তা পরবে এবং এই সিঁড়ী তে যাওয়ার অনেক গুল রাস্তা আছে। গাইড নিয়ে বেরিয়ে পড়ুন। প্রায় ২.৩০-৩.০০ ঘন্টা ট্র্যাকিং ২/৩ টা পাহাড় পার হতে হবে। যাদের ট্র্যাকিং এর অভ্যাস নেই তাদের আরও বেশি সময় লাগবে।যাওয়ার সময় শুধু উপরের দিকে উঠতেই হবে তাই সময় একটু বেশিই,ফিরার পথে ১.০০-১.৩০ ঘন্টার মধ্যে ফেরত আসা যায় যেহেতু নামার পথ। বৃষ্টি রাস্তা অনেক খারাপ থাকে তাই এখন যাওটাই ভালো।

No comments:

Post a Comment